চাঁদপুরে জাহাজে মিললো ৫ জনের লাশ, আহত অবস্থায় উদ্ধার ৩

চাঁদপুর প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২৪, ১৬:০৮ আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ২০:৩৮

চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর ইশানবালা খালের মুখে নোঙর করে রাখা সারবাহী একটি জাহাজ থেকে পাঁচ জনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। এ সময় আরও তিন জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে কারা তাদের হত্যা করেছে, তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে এমভি আল-বাখেরা নামের জাহাজ থেকে লাশগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান।

তিনি বলেন, ‘সোমবার বিকালে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বর থেকে আমাদের জানানো হয়েছিল, ওই জাহাজে ডাকাতরা হামলা করেছে। খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে জাহাজের পাঁচটি কক্ষে পাঁচ জনের লাশ পেয়েছি আমরা। আরও তিন জনকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। আট জনই জাহাজটিতে ছিলেন। ধারণা করছি, ঘুমন্ত অবস্থায় ওই পাঁচ জনকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে হত্যা করা হয়েছে।’

চাঁদপুর পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বর থেকে কল পাওয়ার পর ঘটনাস্থলে হাজির হয় পুলিশের একটি দল। সেইসঙ্গে নৌ পুলিশ ও কোস্টগার্ডও যায়। বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছেন চাঁদপুর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।’

চাঁদপুর কোস্টগার্ড স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাশহাদ উদ্দিন নাহিয়ান বলেন, ‘আমরা এখন পর্যন্ত পাঁচ জনের লাশ উদ্ধার করতে পেরেছি। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও তিন জনকে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়েছে কোস্টগার্ড ও পুলিশ।’

/কেএইচটি/এমওএফ/
টাইমলাইন: জাহাজে সাত খুন
২৩ ডিসেম্বর ২০২৪, ১৬:০৮
চাঁদপুরে জাহাজে মিললো ৫ জনের লাশ, আহত অবস্থায় উদ্ধার ৩
সম্পর্কিত
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
সালিশে বসার আগেই যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক