জাহাজে ৫ লাশ, হাসপাতালে আরও দুজনের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৮ আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ২০:৩৮

চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর ইশানবালা খালের মুখে নোঙর করে রাখা সারবাহী জাহাজ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা সাত জনে দাঁড়ালো। তাদের সবার শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। কারও কারও ছিল গলাকাটা।

সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে আরও দুজনের মৃত্যুর কথা বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন চাঁদপুর জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার আনিসুর রহমান। তিনি বলেন, ‌‘আহত বাকি একজনের অবস্থা গুরুতর। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হচ্ছে।’

এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে এমভি আল-বাখেরা নামের জাহাজটি থেকে পাঁচ জনের লাশ উদ্ধার করে নৌ পুলিশ। এ সময় আরও তিন জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে নেওয়ার পর দুজনের মৃত্যু হয়। তবে কারা তাদের হত্যা করেছে, তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

লাশগুলো উদ্ধারের পর নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান বলেছেন, বিকাল সাড়ে ৩টার দিকে নোঙর করে রাখা এমভি আল-বাখেরা নামের জাহাজ থেকে লাশগুলো উদ্ধার করা হয়। এ সময় আরও তিন জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ধারণা করছি, ঘুমন্ত অবস্থায় ওই পাঁচ জনকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেছেন, সোমবার বিকালে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বর থেকে আমাদের জানানো হয়েছিল, ওই জাহাজে ডাকাতরা হামলা করেছে। খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে জাহাজের পাঁচটি কক্ষে পাঁচ জনের লাশ পেয়েছি আমরা। আরও তিন জনকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। আট জনই জাহাজটিতে ছিলেন।

নিহত সাত জনের পরিচয় এখনও জানাতে পারেনি পুলিশ। তবে আহত একজনের পরিচয় নিশ্চিত করেছেন চাঁদপুর কোস্টগার্ড‌ কমান্ডার লেফটেন্যান্ট ফজলুল হক। আহত ওই ব্যক্তির নাম জুয়েল (২৮)। তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় নেওয়া হচ্ছে। তাকে গলাকাটা অবস্থায় জাহাজ থেকে উদ্ধার করা হয়েছিল।

কমান্ডার ফজলুল হক বলেন, ‘জাহাজটি থেকে পাঁচ জনের লাশ উদ্ধার হয়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় আরও তিন জনকে। তাদের হাসপাতালে পাঠানোর পর দুজনের মৃত্যু হয়।’

তিনি বলেন, ‘হাইমচর উপজেলার মেঘনা নদীর ইশানবালা খালের মুখে নোঙর করা ছিল এমভি আল-বাখেরা নামের সারবাহী জাহাজটি। চট্টগ্রাম থেকে সার নিয়ে এটি সিরাজগঞ্জের পথে যাচ্ছিল। নিহতদের শরীরে দেশি অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। গলা ও মাথায় আঘাত করে তাদের হত্যা করা হয়েছে।’

/এএম/
টাইমলাইন: জাহাজে সাত খুন
২৩ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৮
জাহাজে ৫ লাশ, হাসপাতালে আরও দুজনের মৃত্যু
সম্পর্কিত
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
সালিশে বসার আগেই যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক