ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করা নাইজেরিয়ার নাগরিককে আটক

ফেনী প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২৪, ১৩:৫৯আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৩:৫৯

ফেনীর পরশুরামের সীমান্ত এলাকা থেকে গিলবার্ট আপিহ নামের এক নাইজেরিয়ার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২৯ ডিসেম্বর) ভোরে তাকে উপজেলার নিজ কালিকাপুর থেকে আটক করা হয়।

আটক ব্যক্তির পাসপোর্ট অনুযায়ী দেখা গেছে, গত ২১ মে নাইজেরিয়া থেকে প্লেনে ভারতের নয়াদিল্লি এয়ারপোর্টে আসেন। পরে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন।

ফেনী বিজিবি সূত্রে জানা গেছে, রবিবার ভোর সাড়ে ৩টায় সীমান্ত পিলার ২১৫৮/এমপির আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরের পূর্ব নিজ কালিকাপুর থেকে নাইজেরিয়ান নাগরিক গিলবার্ট আপিহকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ব্যবহৃত বিভিন্ন প্রকার ওষুধ, ঘড়ি, মোবাইল ও পোশাকসামগ্রী জব্দ করা হয়।

ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করলে তাকে বিজিবির সদস্যরা আটক করে। আটক ব্যক্তিকে ফেনীর পরশুরাম থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়া চলছে।

তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।

/এফআর/
সম্পর্কিত
ভারতের থানায় তরুণীর অভিযোগ, জামালপুরে কলেজছাত্র গ্রেফতার
রিপাবলিক বাংলা ছাড়লেন বিতর্কিত সাংবাদিক ময়ূখ রঞ্জন
বিছানায় যাওয়ার মাত্র ৮ সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়েন মোদি
সর্বশেষ খবর
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী