কক্সবাজারে আ.লীগের সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা

কক্সবাজার প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২৫, ২৩:৪৬আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ২৩:৪৬

কক্সবাজার সমুদ্রসৈকতের সিগাল পয়েন্টের ঝাউবাগানে খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপুকে (৫৫) গুলি করে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) রাত ৮টার দিকে সিগাল পয়েন্টের ঝাউবাগানে এ ঘটনা ঘটে। নিহত গোলাম রব্বানী টিপু খুলনার দৌলতপুরের মো. গোলাম আকবরের ছেলে। তিনি খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৮টার দিকে গোলাম রব্বানী সিগাল হোটেলের সামনে ঝাউবাগানের ভেতরে কাঠের সেতুর পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে দুই ব্যক্তি এসে তার মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায়। 

ঘটনার প্রত্যক্ষদর্শী ইজিবাইক (টমটম) চালক আবদুস সালাম বলেন, ‌‘আমি সিগাল হোটেলের দিকে যাচ্ছিলাম। এ সময় গুলির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে বালুতে পড়ে গেছেন। তাকে দ্রুত নিজের গাড়িতে তুলে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার পর তার পকেট থেকে জাতীয় পরিচয়পত্র দেখে পরিচয় শনাক্ত করেছে পুলিশ।’

গোলাম রব্বানী টিপুর পরিচয়পত্র

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাত আনুমানিক ৮টার দিকে কে বা কারা তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনার পরপরই পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে পৌঁছে। হত্যার রহস্য উদঘাটন ও দুর্বৃত্তদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।’

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান বলেন, ‘গোলাম রব্বানী খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। সেখানকার পুলিশের সঙ্গে কথা বলে জেনেছি, গত ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে গোলাম রব্বানী আত্মগোপনে ছিলেন। তিনি কখন কক্সবাজার এসেছেন, কোথায় উঠেছেন এবং কেন তাকে হত্যা করা হয়েছে, তার কারণ অনুসন্ধান করা হচ্ছে। মাথায় গুলি করে হত্যা করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি