নিখোঁজের ৩ দিন পর পদ্মায় ভাসছিল সাবেক ইউপি সদস্যের লাশ

মানিকগঞ্জ প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৫, ১৯:০৯আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৯:০৯

নিখোঁজের তিন পর মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে মিললো আব্দুল বারেক (৫০) নামের সাবেক এক ইউপি সদস্যের মরদেহ। শনিবার (১১ জানুয়ারি) বিকালে হরিরামপুর উপজেলার পদ্মা নদীর কাঞ্চনপুর ইউনিয়নের কালিতলা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত আব্দুল বারেক মানিকগঞ্জের শিবালয়ের আরুয়া ইউনিয়নের ছোট কোকরন্ড এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় আরুয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন সাবেক ইউপি সদস্য আব্দুল বারেক। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে শনিবার সকালে পদ্মা নদীর কালিতলা এলাকার একটি ভাসমান রেস্তোরাঁ সঙ্গে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় আরুয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য জয়নাল আবেদীন জানান, সাবেক ইউপি সদস্য আব্দুল বারেক একজন ব্যবসায়ী ছিলেন। তিনি স্থানীয় বাজারে ওএমএস ডিলারের মাধ্যমে ব্যবসা করতেন এবং শখের বসে মাঝেমধ্যে পদ্মা নদীতে মাছ ধরতেন। তিন দিন আগে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।

ফরিদপুর কোতোয়ালি নৌ-ফাঁড়ির পুলিশ পরিদর্শক নাসিম আহমেদ জানান, তার লাশ উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি