চট্টগ্রাম ইপিজেডে আবারও দুটি মোটরসাইকেলে আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ জানুয়ারি ২০২৫, ২৩:৪৬আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ২৩:৪৬

আবারও চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) দুটি মোটরসাইকেলে আগুন দিয়েছেন ক্ষুব্ধ নির্মাণশ্রমিকরা। আগের দিনের সংঘর্ষের জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় সিইপিজেডের ভেতরে এ ঘটনা ঘটে।

এর আগে বুধবার নির্মাণাধীন ভবনে চুরির ঘটনাকে কেন্দ্র করে পোশাক ও নির্মাণশ্রমিকদের সংঘর্ষ হয়। সেই ঘটনার জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে পোশাক ও নির্মাণশ্রমিকরা পাল্টাপাল্টি অবস্থান নেন। 

নগর পুলিশের বন্দর অঞ্চলের উপকমিশনার মোহাম্মদ বদরুল আলম মোল্লা বলেন, ‘গতকালের ঘটনাকে কেন্দ্র করে নির্মাণশ্রমিকরা মোটরসাইকেলে আগুন দিয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার নির্মাণাধীন ভবনে চুরির ঘটনাকে কেন্দ্র করে সিইপিজেডের ভেতরে পোশাক ও নির্মাণশ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। আজ সন্ধ্যায় এ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) কারখানার এক শ্রমিককে নির্মাণশ্রমিকরা মারধর করেন। এরপর আগুন দেওয়া হয় মোটরসাইকেলে।

চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের নির্বাহী পরিচালক মো. আবদুস সোবহান বলেন, ‘নির্মাণাধীন ভবনটির নিচে দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন শ্রমিকরা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।’

গতকাল সন্ধ্যার দিকে ঘটনার সূত্রপাত হয়েছিল। নির্মাণাধীন একটি কারখানার মধ্যে তিন জন লোক ঢুকে পড়েন। নির্মাণশ্রমিকরা চোর ভেবে তাদের মারধর করেন। কিন্তু পোশাকশ্রমিকদের দাবি, তিন শিশু ঢুকেছিল নির্মাণাধীন ভবনটিতে। এর মধ্যে একজন নিখোঁজ রয়েছে অভিযোগ তুলে পোশাকশ্রমিকরা নির্মাণশ্রমিকদের ওপর চড়াও হন। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। রাত ১২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

/এএম/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের