স্ত্রীকে রাতভর নির্যাতনের পর ঘরে বন্দি করে রাখে স্বামী, একদিন পর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৫, ১৬:৪০আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১৬:৪০

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে নৃশংসভাবে শেখ তানিয়া (৪০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে সোমবার রাতে তানিয়াকে পিটিয়ে আহত করে ঘরে বন্দি করে রেখেছিল তার স্বামী। হত্যাকাণ্ডের শিকার তানিয়া উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিবাগ গ্রামের উজ্জ্বল মিয়ার স্ত্রী ও পাঁচ সন্তানের জননী।

নিহতের মেয়ে জয়া বলেন, সোমবার রাতে বাবা ঘরে এসে দরজা বন্ধ করে ধারালো অস্ত্র দিয়ে রাতভর মাকে পাশবিক নির্যাতন ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় সন্তানরা চিৎকার চেঁচামেচি করে বাধা দিলে তাদেরও মারধর করে। পরে মঙ্গলবার সারাদিন মাকে ঘরে বন্দি করে রাখে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশকে জানালে এসে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মারা যায়।

জয়া আরও বলেন, বিয়ের পর থেকে মাকে মারধর করে আসছে বাবা। প্রায়ই মারধরের শিকার মাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এখন মাকে মারতে মারতে একেবারে চিরতরে শেষ করে দিয়েছে। ঘাতক বাবার ফাঁসি চাই আমরা।

সরাইল থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ৯৯৯ খবর পেয়ে তানিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠাই। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘাতককে আটক করতে পুলিশের অভিযান চলছে।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের