চট্টগ্রামে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৫১আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৫১

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও নগরের জামাল খান এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়েছে। বুধবার (০৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে বুধবার রাত ৯টায় শেখ হাসিনার বক্তৃতা প্রচারকে কেন্দ্র করে চট্টগ্রামে মশালমিছিল ও বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। মিছিল নিয়ে রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও নগরের জামাল খান এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের পুরোনো একাডেমিক ভবনের সামনে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভেঙেছেন ২০-২৫ জন। তাদের কয়েকজনের হাতে হাতুড়ি ছিল। অন্যদের হাতে পাথর। 

ভাঙচুরের পর মশালমিছিলটি নগরের জামাল খান এলাকায় যায়। সেখানে দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরালও হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেন বিক্ষুব্ধ বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা। এ সময় তারা সাংবাদিকদের বলেন, দেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনা দেশের বাইরে থেকে উসকানিমূলক বক্তৃতা দিচ্ছেন। দেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন। এটির প্রতিবাদে তারা ভাঙচুর করছেন। 

/এএম/
সম্পর্কিত
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
সর্বশেষ খবর
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, এরপর যুবককে ছুরিকাঘাত
বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, এরপর যুবককে ছুরিকাঘাত
মার্কিন প্রতিরক্ষা দফতরের উপপ্রধানকে সরিয়ে দিতে উত্তরসূরি খুঁজছে হোয়াইট হাউস: রয়টার্স
মার্কিন প্রতিরক্ষা দফতরের উপপ্রধানকে সরিয়ে দিতে উত্তরসূরি খুঁজছে হোয়াইট হাউস: রয়টার্স
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস