আদালত এলাকা থেকে ঠিকাদারকে অপহরণ, ৩০ ঘণ্টায়ও মেলেনি সন্ধান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৬আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৬

চট্টগ্রাম নগরের আদালত এলাকা (কোর্ট বিল্ডিং) থেকে মোহাম্মদ ইদ্রিস নামে এক ঠিকাদারকে অপহরণের অভিযোগ উঠেছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তাকে অপহরণ করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩০ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

নগর পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার (ডিসি) শাকিলা সোলতানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘নগরের আদালত এলাকা থেকে ওই ঠিকাদারকে অপহরণের অভিযোগে পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে। আমরা ওই ঠিকাদারকে উদ্ধারের চেষ্টা করছি।’

অপহরণের শিকার মোহাম্মদ ইদ্রিসের গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলায়। চট্টগ্রাম সিটি করপোরেশন, গণপূর্ত অধিদফতর এবং শিক্ষা প্রকৌশল অধিদফতরে অনেক বছর ধরে ঠিকাদারের কাজ করেন তিনি।

কোতোয়ালি থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আদালত এলাকার জহুর হকার্স মার্কেট থেকে কেনাকাটা করে বের হন ইদ্রিস। তার সঙ্গে আরও দুজন ছিলেন। এ সময় কথা আছে বলে ইদ্রিসকে ডেকে একটি দোকানে নিয়ে যান এক অজ্ঞাত ব্যক্তি। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না।

ইদ্রিসের ভাই মোহাম্মদ ইলিয়াস বাংলা ট্রিবিউনকে বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন, ‘ইদ্রিস চট্টগ্রাম সিটি করপোরেশন, গণপূর্ত অধিদফতর এবং শিক্ষা প্রকৌশল অধিদফতরে অনেক বছর ধরে ঠিকাদারির কাজ করেন। বুধবার তাকে অপহরণ করা হয়েছে। আমরা কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছি। সেনাবাহিনীকেও বিষয়টি জানিয়েছি। এখন পর্যন্ত কোনও খোঁজ মেলেনি। এ নিয়ে দুশ্চিন্তায় আছি।’  

এর আগে ১০ ফেব্রুয়ারি রাতে নগরের এ কে খান মোড় থেকে সিরাজুল ইসলাম নামে এক ব্যবসায়ী অপহরণের শিকার হন। তার পরিবারের সদস্যদের মোবাইলে নম্বরে কল দিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরদিন ভুক্তভোগীকে উদ্ধারের পাশাপাশি নগরের কর্নেলহাট এলাকা থেকে নিজাম উদ্দিন রাসেল (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ।

/এএম/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে কুৎসা রটনার অভিযোগে ফের জিডি
২৬ লাখ টাকা ‘চাঁদা’ চেয়ে ভবন নির্মাণকাজ বন্ধ, উদ্যোক্তাকে অপহরণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে