টেকনাফে ৬৯টি হাতবোমা উদ্ধার, গ্রেফতার ২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৫আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৫

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের সীমান্ত এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ৬৯টি হাতবোমাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) ভোররাতে হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার ওই পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে এসব বোমা উদ্ধার করা হয়। বিকালে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন- চাঁদপুর মতলব উত্তর থানার নবুরকান্দি গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. সম্রাট প্রধান (৩৩) ও নারায়ণগঞ্জের বন্দর থানার দক্ষিণ গারমোরা গ্রামের সাইফুল ইসলামের ছেলে মো. অন্তর (৩২)। 

বিজিবি জানায়, রবিবার ভোররাতে বিজিবি জানতে পারে হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে দুষ্কৃতকারীরা বোমা তৈরির সরঞ্জামসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকার কয়েকটি টিনশেড বাড়িতে অভিযান চালানো হয়। প্রায় তিন ঘণ্টা তল্লাশি চালিয়ে একটি টিনশেড বাড়ির ভেতর থেকে ৬৯টি হাতবোমা, ১.৬ কেজি সালফার, ১.৩ কেজি লালা, ৩১টি জর্দার খালি কৌটা, ২২০ গ্রাম তার এবং একটি প্লাসসহ দুজনকে গ্রেফতার হয়। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে বাড়িতে অবস্থানরত অপর দুই ব্যক্তি পালিয়ে যায়। গ্রেফতার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানান, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ হয়ে চুক্তিভিত্তিক বোমা তৈরি করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি ও সরবরাহ করে আসছিলেন। 

বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান বলেন, ‘ধারণা করছি, আধিপত্য বিস্তার, সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য এসব হাতবোমা তৈরি করা হয়েছিল। উদ্ধারকৃত বোমা ও সরঞ্জামসহ গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ছাড়া পালিয়ে যাওয়া ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে। পাশাপাশি ওই বাড়ির মালিকের এতে সংশ্লিষ্টতা আছে কিনা, তাও খতিয়ে দেখছে বিজিবি।’

/এএম/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম