ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ঘন কুয়াশায় কুমিল্লায় তিন কিলোমিটারে দুর্ঘটনার শিকার ৮ পরিবহন

কুমিল্লা প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৮

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার শিকার হয়েছে যাত্রীবাহী বাস, ট্রাক ও মাইক্রোবাসসহ ৮ পরিবহন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংগলাতলী থেকে আমিরাবাদ স্টেশন পর্যন্ত তিন কিলোমিটারের মধ্যে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘন কুয়াশার কারণে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। আরেকটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি। তবে কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ইসহাক চৌধুরী নামে স্থানীয় এক বাসিন্দা জানান, ভোরে মহাসড়কে কুয়াশার কারণে সামনে কিছুই দেখা যাচ্ছিল না। যাত্রীবাহী বাস ও মাইক্রোবাস একটার সঙ্গে আরেকটার ধাক্কা লাগে। দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। 

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আফসার বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ রেকার নিয়ে ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু করেছে। সড়ক দুর্ঘটনার কারণে মহাসড়কে ধীরগতিতে যান চলাচল করছে। কুয়াশা কেটে যাওয়ার পর থেকে এখন আর সমস্যা হচ্ছে না। সড়ক দুর্ঘটনায় ১৫ জন আহতের খবর পেয়েছি। তবে আমরা গিয়ে কাউকে পাইনি।’

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী