যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর শাখাওয়াত ভূঁইয়া গ্রেফতার

ফেনী প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪১আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র হত্যা মামলায় কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য ফেনী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর শাখাওয়াত হোসেন ভূঁইয়াকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ফেনী পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী।

বিষয়টি নিশ্চিত করে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ‘গ্রেফতারের পর তাকে ফেনী মডেল থানায় রাখা হয়েছে। হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।’

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছাত্র হত্যার ঘটনায় গত ১২ জানুয়ারি লালবাগ থানায় তার বিরুদ্ধে একটি মামলা করা হয়। শেখ হাসিনাকে প্রধান আসামি করে করা ওই মামলার ২১ নম্বর আসামি শাখাওয়াত হোসেন ভূঁইয়া। 

এর আগে গত ১২ নভেম্বর শাখাওয়াত হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কার্যালয় ও দুর্নীতি দমন কমিশনে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রে বলা হয়, আওয়ামী লীগের শাসনামলে শাখাওয়াত হোসেন ভূঁইয়া ফেনীতে ত্রাসের রাজত্ব কায়েম করেন। তিনি ছিলেন ফেনীর গডফাদার হিসেবে খ্যাত জয়নাল হাজারীর ডান হাত। ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের সঙ্গে মিলে ছাত্র-জনতার আন্দোলনে হামলা চালিয়েছেন ফেনীর ১৫ নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলর।

/এএম/ 
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী