সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অর্থসহায়তা দিলো সেনাবাহিনী

খাগড়াছড়ি প্রতিনিধি
০১ মার্চ ২০২৫, ১৪:৫৬আপডেট : ০১ মার্চ ২০২৫, ১৪:৫৬

সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অর্থসহায়তা দিলো সেনাবাহিনী। শনিবার (১ মার্চ) দুপুরে সাজেক রুইলুই পর্যটনকেন্দ্রের স্টোন গার্ডেনে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা তুলে দেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।

এ সময় তিনি বলেন, ‘সাজেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তরা যাতে ঘুরে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সেনাবাহিনী।’ ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সাজেকে পরিকল্পিত পর্যটন গড়ে তোলা হবে বলে জানান তিনি।

এ ছাড়াও সাজেকে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, হাসপাতাল স্থাপন ও পানি ব্যবস্থা নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার। এ সময় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও অংশীজনদের সঙ্গে সভাও করেন তিনি।

উল্লেখ্য, গত সোমবার সাজেক পর্যটনকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের ৩৬টি বসতবাড়ি, ৩৪টি রিসোর্ট ও কটেজ, রেস্টুরেন্টসহ ৯৫টি স্থাপনা পুড়ে যায়। এতে অন্তত ১০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে অগ্নিকাণ্ডের গুজব, আতঙ্কে বেরিয়ে পড়লেন রোগীরা
দৌলতদিয়ায় বাসে আগুন
দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার