স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি
০২ মার্চ ২০২৫, ০৯:৪৬আপডেট : ০২ মার্চ ২০২৫, ০৯:৪৭

চাঁদপুরের কচুয়া উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. আব্দুল মান্নান (৬০) নামে এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্ত ইমাম চাঁদপুর সদর উপজেলার মান্দারি গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন উপজেলার ফাঞ্জাখানা মসজিদে ইমামের দায়িত্বে ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১১টার দিকে স্কুলছাত্রীকে দিয়ে ইমাম আব্দুল মান্নান মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্নের কাজ করাচ্ছিলেন। একপর্যায়ে ইমাম তাকে মসজিদের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় সে কান্নাকাটি শুরু করলে ইমাম তাকে ছেড়ে দেন। শিশুটি তার মা-বাবাকে বিষয়টি জানায়। মামলার পর পুলিশ আব্দুল মান্নানকে গ্রেফতার করে।

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, ‘ইমাম আব্দুল মান্নানকে শনিবার (১ মার্চ) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আর ভুক্তভোগীকে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পরীক্ষা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ফেনীর নুসরাত হত্যা: কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মনিসহ ৮ জন
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৮, মামলা ৫০
বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি, আওয়ামী লীগের সেই আরজু গ্রেফতার
সর্বশেষ খবর
সিলেট থেকে শুরু হচ্ছে বোলার হান্ট 
সিলেট থেকে শুরু হচ্ছে বোলার হান্ট 
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে ৯ উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন ইউল্যাবের
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে ৯ উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন ইউল্যাবের
আবারও মনির খানের কণ্ঠে ‘মা’, এবার গল্পটা অসুস্থ সন্তানকে ঘিরে
আবারও মনির খানের কণ্ঠে ‘মা’, এবার গল্পটা অসুস্থ সন্তানকে ঘিরে
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান