চাঁদপুরে রমজানে হোটেল-রেস্তোরাঁ খোলা রাখলে জরিমানার নোটিশ

চাঁদপুর প্রতিনিধি
০৪ মার্চ ২০২৫, ১৯:২৪আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১৯:২৪

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় রমজান মাসে হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখার নির্দেশনা দিয়ে পৃথক দুটি নোটিশ দিয়েছে উপজেলার ছেংগারচর পৌর বাজার বণিক সমিতি ও সুজাতপুর বাজার বণিক সমিতি। এ আদেশ অমান্য করে দোকান-রেস্তোরাঁ খোলা রাখা হলে সংশ্লিষ্ট দোকানি বা ব্যবসায়ীকে জরিমানা করার হুমকি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৪ মার্চ) সকালে ছেংগারচর পৌর বাজার বণিক সমিতি ও সুজাতপুর বাজার বণিক সমিতির বোর্ডে ওই নোটিশ টাঙানো হয়। বাজার দুটির অবস্থান দুই কিলোমিটারের মধ্যে। দোকান-রেস্তোরাঁ বন্ধ রাখার বিষয়ে দুই বাজার কমিটির নোটিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয় লোকজন ও দোকানিরদের অনেকে বলছেন, এ নির্দেশ দেওয়ার এখতিয়ার বাজার সমিতির নেই। এটি বিধিবহির্ভূত। 

দুটি নোটিশের ভাষা প্রায় একই রকম। নোটিশ বলা হয়েছে, ছেংগারচর বাজার ও সুজাতপুর বাজারের সকল হোটেল ও রেস্তোরাঁ মালিক এবং চায়ের দোকানিকে জানানো যাচ্ছে, পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত ব্যবসা পরিচালনা সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হলো। নির্দেশ অমান্য করলে ছেংগারচর বাজারের প্রত্যেক ব্যবসায়ীকে তিন হাজার টাকা করে এবং সুজাতপুর বাজারের ব্যবসায়ীকে এক হাজার টাকা করে জরিমানা নির্ধারণ করা হলো।

ছেংগারচর ও সুজাতপুর বাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, বাজার সমিতির এ ধরনের নির্দেশ অবৈধ। এটি কেবল প্রশাসনই দিতে পারে। বাজার সমিতির এ নির্দেশ তারা মানবেন কিনা ভেবে দেখবেন। রমজানে প্রতিষ্ঠান খোলা রাখলে সেটি দেখার ও জরিমানা করার এখতিয়ার প্রশাসনের। বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন তারা।

এ বিষয়ে ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মান্নান লস্কর ও সুজাতপুর বাজার বণিক সমিতির সভাপতি রোকন উদ্দিন জানান, রমজানের পবিত্রতা রক্ষায় এ নোটিশ দিয়েছেন। দোকান খোলা না রাখা ও জরিমানা করার এখতিয়ার বাজার সমিতির আছে কিনা, প্রশ্ন করা হলে উত্তর এড়িয়ে যান তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মণি বলেন, দুই নোটিশের কপি আমার হাতে এসেছে। এটি আইনবহির্ভূত কাজ। প্রশাসনের কাজ বাজার সমিতি করতে পারে না। বিষয়টি খতিয়ে দেখা হবে।

/এএম/
সম্পর্কিত
স্টেক খেতে গিয়ে ফর্ক-নাইফে ভুল করছেন না তো? জানুন টেবিল ম্যানার
যেখানে তৈরি হচ্ছিল ফুচকা-চটপটি, তার পাশেই ইঁদুর ও কবুতরের বিষ্ঠা
অবৈধ দখল উচ্ছেদ অভিযান, বাবুবাজার-বাদামতলীতে ২১ মামলা ও লাখ টাকা জরিমানা
সর্বশেষ খবর
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত