কুমিল্লায় সেতুর নিচে বিলে পড়ে ছিল হাত-পা বাঁধা নারীর লাশ

কুমিল্লা প্রতিনিধি
০৬ মার্চ ২০২৫, ২১:৪৫আপডেট : ০৬ মার্চ ২০২৫, ২১:৪৫

কুমিল্লার দেবিদ্বারে একটি সেতুর নিচের বিল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ক্ষতবিক্ষত লাশটির হাত-পা ও চোখ-মুখ বাঁধা ছিল।

বৃহস্পতিবার (০৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার ইউছুফপুর কালভার্টের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। সন্ধ্যা পর্যন্ত ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উদ্ধারকৃত মৃত নারীর বয়স ৩৫ থেকে ৪০ হবে। লাশের হাতে-পায়ে, মুখে, মাথায় রক্তাক্ত ও আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে বুধবার ওই নারীকে শ্বাসরোধে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পরে হাত-পা, চোখ-মুখ বাঁধা অবস্থায় হাইওয়ে সড়কের সেতুর ওপর থেকে বিলে ফেলে দিয়ে যায় দুর্বৃত্তরা।’

ওসি আরও বলেন, ‘বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় গ্রাম পুলিশ আমাদের খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নারীর পরিচয় শনাক্তে সিআইডি ও পিবিআইকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
রাজধানীতে বন্ধুর বাসার নিচে মাটি খুঁড়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার 
২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪২, মিরপুরেই ১৯৩ জন
খালে ভাসছিল যুবকের লাশ: ৩৬ ঘণ্টায় রহস্য উন্মোচন 
সর্বশেষ খবর
স্থানীয় নির্বাচন তো দূরের কথা, কর্মসূচিতেও অংশ নেওয়ার অধিকার নেই আ.লীগের: প্রতিমন্ত্রী
স্থানীয় নির্বাচন তো দূরের কথা, কর্মসূচিতেও অংশ নেওয়ার অধিকার নেই আ.লীগের: প্রতিমন্ত্রী
বিদেশি হামলার চেয়ে দেশীয় সন্ত্রাসবাদকে বড় হুমকি মনে করছেন মার্কিনীরা
৯/১১-এর ২৫ বছরবিদেশি হামলার চেয়ে দেশীয় সন্ত্রাসবাদকে বড় হুমকি মনে করছেন মার্কিনীরা
সোনমের সাদা সাজে পুরোনো দিনের রাজকীয় গ্ল্যামার
সোনমের সাদা সাজে পুরোনো দিনের রাজকীয় গ্ল্যামার
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন