পুলিশ কর্মকর্তার ট্রাংক ভেঙে আট লাখ টাকার মালামাল চুরির অভিযোগ

ফেনী প্রতিনিধি
১৮ মার্চ ২০২৫, ১৫:২৯আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১৫:২৯

ফেনী মডেল থানা কম্পাউন্ডে পুলিশ কর্মকর্তার কক্ষ থেকে স্বর্ণালংকারসহ আট লাখ টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে। সোমবার (১৭ মার্চ) সকালে ফেনী মডেল থানার পেছনের অংশে পুলিশ সদস্যদের থাকার ঘরে (যানবাহন কার্যালয়) এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ট্রাফিক পুলিশের উপপরিদর্শক (শহর ও যানবাহন) আমানত উল্ল্যাহ অভিযোগ করেন, দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত আমার ছোট ভাই রমজান উপলক্ষে যাকাত দেওয়ার জন্য টাকা পাঠিয়েছিল। এ ছাড়া বিয়ের স্মৃতি হিসেবে স্ত্রীর স্বর্ণের চেইন ও আংটিসহ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী ট্রাংকে রাখা ছিল। সকাল ৭টার দিকে ডিউটির উদ্দেশে কক্ষ থেকে বের হয়েছিলাম। দুপুর ১২টার দিকে ফিরে এসে কক্ষে থাকা ট্রাংক ভাঙা অবস্থায় দেখি। কক্ষে থাকা ৩ লাখ টাকা, দুটি স্বর্ণের চেইন, চারটি আংটি, একটি এলইডি টিভি ও একটি মোবাইলসহ মূল্যবান সামগ্রী চুরি হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
ধরা পড়েছে চোর, মুক্তি মেলেনি ‘আলামত’ গরুর!
চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৩ জন গ্রেফতার
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের