বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় মামলা

চাঁদপুরে আদালতের সামনে থেকে ৫ চেয়ারম্যান গ্রেফতার, কারাগারে পাঠানোর আদেশ

চাঁদপুর প্রতিনিধি
১৮ মার্চ ২০২৫, ২১:৩১আপডেট : ১৮ মার্চ ২০২৫, ২১:৩১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় চাঁদপুর সদরের পাঁঁচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

তারা হলেন- সদর উপজেলার ২ নম্বর আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন, ৪ নম্বর শাহ মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান, ৬ নম্বর মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, ৯ নম্বর বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল্যা পাটওয়ারী এবং ১৩ নম্বর হানারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ছাত্তার রাঢ়ী। এর আগে দুপুরে এই পাঁচ চেয়ারম্যান চাঁদপুর সদর মডেল থানায় করা মামলায় উচ্চ আদালতের জামিনের কাগজপত্র সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে জমা দিতে আসেন। পরে আদালতের সামনে থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। তারা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলার আসামি এই পাঁচ চেয়ারম্যান। শহরের বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় থানায় দায়ের করা ৬৩০ নম্বর মামলায় তাদের গ্রেফতার করা হয়। মামলার বাদী আল-আমিন হোসেন। গত ১৮ অক্টোবর এই মামলা করেন বাদী।’

/এএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের