আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হাসনাত আবদুল্লাহর এলাকায় বিক্ষোভ

কুমিল্লা প্রতিনিধি
২২ মার্চ ২০২৫, ১৭:৪১আপডেট : ২২ মার্চ ২০২৫, ১৭:৪১

আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও গণহত্যার বিচারের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর এলাকা কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বস্তরের শিক্ষার্থীরা। শনিবার (২২ মার্চ) দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে জেলার দেবিদ্বার উপজেলা পরিষদ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার নিউমার্কেট স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়।

এ সময় শিক্ষার্থী নাজমুল হাসান নাহিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কাজী সাফরিন জোহা, সিয়াম ইসলাম, মো. নাফিস, কাজী নাছির।

এ সময় উপস্থিত ছিলেন, জুলাই আন্দোলনে আহত সিয়াম মজুমদার, আতিকুল ইসলাম, ইয়াছিন আরাফাত, সৌরভ হাসান, মো. ইফরান খাঁন, মো. আরিফুল ইসলাম, নাছির উদ্দীন, জালাল আহমেদ খাঁন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাজেদুল রাশেদ রাফসান, মেহেদী হাসান তানজীম, মিজানুর রহমান, মাহমুদুল হাসান, মো. সবুজ, শরীফুল ইসলাম, নাসিফসহ দেবিদ্বারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এ সময় তাদের স্লোগান দিতে শোনা যায়, ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ কর, করতে হবে, করতে হবে’ ‘ওয়াকার না হাসনাত, হাসনাত হাসনাত’, ‘হাসনাত আবদুল্লাহর কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’।

বক্তারা বলেন, ছয়-সাত মাস হয়ে গেছে এখনও আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি। কিন্তু কেউ যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাহলে বলবো, চূড়ান্ত মুক্তির পথ মৃত্যু। প্রয়োজন হলে আরও আবু সাঈদ শহীদ হবে, তবু আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। গত ৫ আগস্ট আওয়ামী লীগের নিষিদ্ধকরণ হয়ে গেছে। এখন শুধু অফিসিয়াল ঘোষণা বাকি। আওয়ামী লীগকে পুনর্বাসন করলে জুলাই আন্দোলন আবার হবে। ভারতের প্রেসক্রিপশন বাংলাদেশে চলবে না। প্রতিটি দলকে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত পরিষ্কার করতে হবে। আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত দলটি কোনও রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না।

/কেএইচটি/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি