সেনাবাহিনীর বিরুদ্ধে জনতাকে দাঁড় করানো যাবে না, সতর্ক থাকতে হবে: হাসনাত আবদুল্লাহ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৪ মার্চ ২০২৫, ২১:৪৯আপডেট : ২৪ মার্চ ২০২৫, ২২:০২

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘৫ আগস্ট সেনাবাহিনী ছাত্র-জনতার পাশে ছিল। তারা কখনও জনগণের বিরুদ্ধে যাবে না। এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করা যাবে না। সেনাবাহিনীর বিরুদ্ধে জনতাকে দাঁড় করানো যাবে না, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’

সোমবার (২৪ মার্চ) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির কসবা উপজেলা শাখা আয়োজিত জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যসহ সব শ্রেণিপেশার মানুষের সম্মানে ইফতার এবং দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। 

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সেনাবাহিনী দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক। ৫ আগস্ট ছাত্র-জনতার সঙ্গে মিশে আওয়ামীবিরোধী অবস্থান নিয়েছিল সেনাবাহিনী। কাজেই আমি তাদের অনুরোধ করবো, আপনারা জনগণের বিরুদ্ধে কখনও অবস্থান নেবেন না। রাষ্ট্রীয় কোনও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের কোনও নেতিবাচক দৃষ্টিভঙ্গি নেই। আপনাদের সামনে প্রতিজ্ঞা করতে চাই, আওয়ামী লীগ যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছিল, আপনাদের সঙ্গে নিয়ে আপনাদের সহযোগিতায় ওই প্রতিষ্ঠানগুলো জনগণের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবো আমরা। সেইসঙ্গে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে যেন সেনাবাহিনী ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কেউ জনতাকে দাঁড় করিয়ে না দেয়। কারণ রাষ্ট্রীয় প্রতিটি প্রতিষ্ঠান দেশের মানুষের সম্পদ। এগুলো সংস্কার করে মানুষের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবো আমরা।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের শাসন ব্যবস্থা ছিল আইয়ামে জাহেলিয়াতের মতো। জাহেলিয়াতের সময় যেরকম বিশৃঙ্খল পরিবেশ ছিল, গুম-খুন, হত্যা ও নির্যাতন; আওয়ামী লীগের আমলেও জাহেলিয়াতের সব অপকর্ম বিদ্যমান ছিল। ৫ আগস্টের পর রাজনীতি করার অধিকার হারিয়েছে আওয়ামী লীগ। যে গণহত্যা চালিয়েছে তারা, সেগুলোর বিচার কতটুকু হয়েছে তা জনগণের সামনে তুলে ধরার সময় এসেছে। আপনারা সংস্থার সংস্কার করছেন, কতদিনের মধ্যে আওয়ামী লীগের বিচার করবেন, এ ব্যাপারে আমাদের স্পষ্ট করে জানাতে হবে। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের বিচার যদি নিশ্চিত না হয়, তাহলে আমরা ধরে নেবো এখনও আওয়ামী লীগের দোসররা প্রশাসনে রয়ে গেছে। প্রধান উপদেষ্টাকে অনুরোধ করবো, আওয়ামী লীগের রেজিস্ট্রেশন দ্রুত সময়ের মধ্যে বাতিল করতে হবে। বিচার প্রক্রিয়ার মাধ্যমে দলটাকে চিরদিনের জন্য বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে।’

জাতীয় নাগরিক পার্টির কসবা উপজেলা শাখার আহ্বায়ক মো. মনিরুল হক মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পাটির যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ ও সংগঠক ডা. আশরাফুল আলম সুমন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা মো. আব্দুল হান্নান।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের