বাসার নিচে পড়ে ছিল গ্রামীণ ব্যাংক ব্যবস্থাপকের লাশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ এপ্রিল ২০২৫, ১৯:২১আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১৯:২১

চট্টগ্রামের ফটিকছড়িতে তিনতলা ভবনের নিচ থেকে গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আবুল হাশেমের (৫৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শিল্প পাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

আবুল হাশেম কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইন্দ্রার চর এলাকার বাসিন্দা। তিনি গ্রামীণ ব্যাংক ফটিকছড়ির কাঞ্চননগর শাখার ব্যবস্থাপক ছিলেন। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন শিল্প পাড়া এলাকার ওই ভবনের নিচে পড়ে থাকা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করে পুলিশ। আবুল হাশেম তিনতলা ওই ভবনে ভাড়ায় থাকেন। কীভাবে নিচে পড়েছেন, এ বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছেন না। 

পুলিশ জানায়, পরিবার নিয়ে ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিলেন আবুল হাশেম। ছুটি শেষে একা ফেরেন। পরিবারের সদস্যরা এখনও গ্রামে আছেন। ঘটনার পর বাসায় গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ পায় পুলিশ।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলছেন, আবুল হাশেম তিনতলার ছাদ থেকে নিচে পড়ে মৃত্যুবরণ করেন। অসাবধানতাবশত নিচে পড়ে গেছেন বলে ধারণা করছেন তারা।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, ‌‘মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। পরিবার মামলা করলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী