জিপিএইচ ইস্পাত রড কারখানার লিফট ছিঁড়ে ২ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ এপ্রিল ২০২৫, ১৯:০৭আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১৯:০৭

চট্টগ্রামের সীতাকুণ্ডে রড তৈরির কারখানার লিফট ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) সকালে কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকার জিপিএইচ ইস্পাত রড তৈরির কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বাঁশবাড়িয়া সুলতানা মন্দির এলাকার রোকনুজ্জামানের ছেলে মো. মোস্তফা (২৫)  এবং মীরসরাই উপজেলার করুয়া এলাকার শামসুল হকের ছেলে মো. রিফাত (২৬)। তারা দুজন ঠিকাদারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে দৈনিক মজুরির ভিত্তিতে শ্রমিক হিসেবে কারখানাটিতে কাজ করতেন।

কারখানা সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে লিফট ছিঁড়ে নিচে পড়ে দুজন আহত হন। কারখানার অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করেন। পরে আহত অবস্থায় দুজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মোস্তফাকে মৃত ঘোষণা করেন। বেলা ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিফাতও মারা যান।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে জেলা পুলিশের দায়িত্বরত এসআই আলাউদ্দিন তালুকদার বলেন, সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাত কারখানার লিফট ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে মোস্তফা নামের আহত এক শ্রমিককে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। রিফাত নামে আহত অপরজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জিপিএইচ কারখানায় লিফট ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যুর বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

এ প্রসঙ্গে জিপিএইচ ইস্পাতের মিডিয়া উপদেষ্টা অভিক ওসমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালের দিকে কারখানায় মাল উত্তোলনকারী লিফট ছিঁড়ে একজন ঠিকাদারের দুজন হেলপার আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে মৃত্যু হয়। লিফটা শুধুমাত্র মালামাল উত্তোলনের জন্য রাখা হয়েছিল। কিন্তু তারা নিয়ম ভঙ্গ করে লিফটে উঠেছিল। এজন্য তার ছিঁড়ে দুর্ঘটনা ঘটে।’

/এএম/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি