চট্টগ্রাম সিআরবি বস্তিতে আগুনে পুড়ে গেছে ১৪ ঘর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ এপ্রিল ২০২৫, ১৩:৩৮আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৩:৩৮

চট্টগ্রাম নগরের সিআরবি এলাকার একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ১৪টি কাঁচা ও সেমিপাকা ঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। টানা তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডে প্রায় ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ও প্রায় ৪৮ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

আগুনে ক্ষতিগ্রস্ত রিকশাচালক শামসুল হক বলেন, ছোট একটা ঘরে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে থাকতাম। আগুন লাগার সময় ঘুমিয়ে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে উঠে দেখি ঘরের ভেতরে ধোঁয়া। দুই মেয়েকে নিয়ে কোনোমতে বের হতে পেরেছি। কিন্তু সব পুড়ে গেছে। কাপড়, বই, টাকা কিছুই বাঁচাতে পারিনি।

/এফআর/
সম্পর্কিত
চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ডে নিহত ২৫
ধানম‌ন্ডি‌তে ভব‌নে আগুন, যা বল‌লো ফায়ার সা‌র্ভিস
ধানমন্ডি ২৭-এ বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
জর্ডানকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা
জর্ডানকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা
চট্টগ্রামে এক ভবন থেকে ৭০ বিদেশি আটক, কী উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন তারা?
চট্টগ্রামে এক ভবন থেকে ৭০ বিদেশি আটক, কী উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন তারা?
দুই ছেলের মারামারি থামাতে গিয়ে বাবার মৃত্যু
দুই ছেলের মারামারি থামাতে গিয়ে বাবার মৃত্যু
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
সর্বাধিক পঠিত
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি