বৃষ্টির পানিতে তলিয়ে থাকা ড্রেনে লেগুনা পড়ে নিহত ২

সাভার প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৫, ২৩:৪৬আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ২৩:৪৭

আশুলিয়ায় বৃষ্টিতে সড়কে পানি জমে থাকায় সড়কের পাশে একটি খোলা ড্রেনে একটি যাত্রীবাহী লেগুনা উল্টে পড়ে দুই পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন জন আহত হন।

বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় বাইপাইল-আব্দুল্লাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বদিউল আলম গাজি (৩৫) এবং হৃদয় মিয়া (৩৫)। এর মধ্যে বদিউল এনভয় গ্রুপের একটি পোশাক কারখানায় এবং হৃদয় ইউনিমাস স্পোর্টসওয়্যার লিমিটেড কারখানায় কর্মরত ছিলেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে বৃষ্টিতে সড়কটির বিভিন্ন স্থানে পানি জমে যায়। এ সময় আট থেকে ১০ জন যাত্রী নিয়ে লেগুনাটি বাইপাইলের দিকে যাচ্ছিল। হঠাৎ সেটি উল্টে সড়কের পাশের একটি খোলা ড্রেনে পড়ে গেলে দুজন নিহত ও তিন জন আহত হন। পরে স্থানীয় ও আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের কাস্টমার সার্ভিস অফিসার মো. পারভেজ বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমাদের হাসপাতালে বদিউল আলম ও হৃদয় মিয়াকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া একই দুর্ঘটনায় আহত আরও তিন জন আমাদের হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন বিলকিস আক্তার (৩২), সুব্রত পাল (৩৩) এবং নুরুল ইসলাম।’

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সন্ধ্যায় যাত্রী নিয়ে লেগুনাটি বাইপাইলের দিকে যাওয়ার সময় ফ্যান্টাসি কিংডমের সামনের সড়কের পাশের খোলা ড্রেনে পড়ে যায়। এ ঘটনায় দুজন নিহত ও আরও কয়েকজন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের মর্গে আছে। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি