চাকরিতে যোগদানের পরদিন কাভার্ডভ্যানচাপায় যুবক নিহত

কুমিল্লা প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৫, ১৫:২০আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১৫:২০

কুমিল্লায় অটোরিকশার ধাক্কায় বড় ভাইয়ের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ছোট ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নগরের টমছমব্রিজ রামমালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই যুবক গতকাল সোমবার ভাইয়ের সঙ্গে একই কোম্পানিতে যোগ দেন।

নিহত যুবকের নাম ইমন সরকার (২২)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাসিন্দা। কুমিল্লার কোটবাড়িতে তার বড় ভাইয়ের ভাড়া বাসায় থাকতেন। দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ইমনের বড় ভাই সুমন সরকার।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইমন সরকার তার ভাই সুমন সরকারসহ রামমালা হলি ফ্যামিলি হাসপাতাল থেকে বের হয়ে টমছমব্রিজের দিকে যাচ্ছিলেন। রামমালা পানির ট্যাংক মোড়ে রাস্তার পাশে দাঁড়ানো অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন ইমন। এ সময় পেছন দিক থেকে আসা কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রেখেছে। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার পর স্থানীয়রা কাভার্ডভ্যানটিকে আটক করে। চালক ও হেলপার পালিয়ে যায়।

নিহতের খালাতো ভাই ফাহাদ সরকার জানান, ইমন এইসএসসি পাস করে আর লেখাপড়া করেননি। তার বড় ভাইয়ের সঙ্গে সে রায়োচ সার্জিক্যালের বিক্রয় কর্মকর্তা হিসেবে গতকাল চাকরিতে জয়েন করেন। আজকে সে কাজের উদ্দেশ্য বের হয়ে এই দুর্ঘটনার শিকার হয়।

কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মু. রকিবুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/কেএইচটি/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের