বৃদ্ধ বাবার গরু চুরি করে বিক্রি করলেন ছেলে, উদ্ধার করলেন ইউপি চেয়ারম্যান

হিলি প্রতিনিধি
১০ জুন ২০২৫, ১৯:৪৩ আপডেট : ১০ জুন ২০২৫, ১৯:৪৩

দিনাজপুরের ঘোড়াঘাটে এক হৃদয়বিদারক ঘটনার অবসান ঘটিয়ে ৫ দিন পরে একজন ইউপি চেয়ারম্যান উদ্ধার করলেন এক বৃদ্ধ বাবার চুরি হওয়া গরু। যা চুরি করে বিক্রি করেছে তারই ছেলে।

ঘটনাটি ঘটেছে ঘোড়াঘাট উপজেলার ৩ নম্বর সিংড়া ইউনিয়নের কশিগাড়ি (মোদাগাড়ি) গ্রামে।

মঙ্গলবার (১০ জুন) সকালে উপজেলার ৩ নম্বর সিংড়া ইউনিয়ন পরিষদে মূল মালিকের কাছে ৩টি গরু হস্তান্তর করেন ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কেশরগাড়ি গ্রামে বৃদ্ধ আবুল হোসেন দীর্ঘদিন ধরে ৩টি গরু লালনপালন করে আসছিলেন। হঠাৎ করে গত কয়েকদিন আগে তার স্ত্রীর সঙ্গে পারিবারিক সমস্যা দেখা দেয়। এর প্রেক্ষিতে ৩টি গরু ও কিছু আসবাবপত্র নিয়ে তার ছেলের বাসায় ওঠেন। ছেলের বাড়িতে কিছুদিন কাটানোর পরে নিজ বাড়িতে ফিরে যেতে চান আবুল হোসেন। এর পরেই গোয়ালঘর থেকে নিখোঁজ হয়ে যায় ৩টি গরু।

প্রথমে গরু চুরি হয়েছে ভেবে চিন্তিত হয়ে পড়েন বৃদ্ধ। পরে প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারেন তারই ছেলে আল-আমিন গরুগুলো চুপিসারে বিক্রি করে দিয়েছে।

বিষয়টি জানাজানি হলে স্থানীয় ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ঘটনাস্থলে ছুটে যান এবং তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণ করেন। চেয়ারম্যানের হস্তক্ষেপে ৫ দিন পরে ৩টি গরুটি উদ্ধার করা সম্ভব হয় এবং তা আবুল হোসেনের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। একজন বাবার সঙ্গে ছেলের এমন আচরণ কাম্য নয়। আমরা সামাজিকভাবে এ ধরনের কাজ এবং মাদকের বিরুদ্ধে অবস্থান নেবো।’

/কেএইচটি/
সম্পর্কিত
মোহাম্মদপুরে চার্চ থেকে দেড় মণ ওজনের ঘণ্টা কীভাবে চুরি হলো
স্কুল ফিডিংয়ের ৩০ প্যাকেট দুধ চুরি, জানাজানির পর ২৭ প্যাকেট ফেরত
হাতিরঝিলে বাস কাউন্টার ভেঙে চুরির চেষ্টা, হাতেনাতে আটক ৩
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম