ফেনী সীমান্ত দিয়ে ১১ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ

ফেনী প্রতিনিধি
১৯ জুন ২০২৫, ১৩:২৬আপডেট : ১৯ জুন ২০২৫, ১৩:২৬

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত দিয়ে ১১ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৮ জুন) রাত আনুমানিক ২টার দিকে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) টহলদল ছাগলনাইয়ার যশপুর সীমান্ত পিলার সংলগ্ন মটুয়া এলাকায় শিশুসহ ১১ জনকে আটক করে।

তাদের মধ্যে একজন পুরুষ, সাত জন নারী ও তিন জন শিশু রয়েছে। তারা জানিয়েছে, দালালের মাধ্যমে বেনাপোল দিয়ে চোরাইপথে ভারতে গিয়েছিল। বিএসএফ মাধবনগর ক্যাম্প থেকে তাদের বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে সীমান্ত পিলার-২১৯১ দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দেয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের মুম্বাই থেকে ৩৫০ জনকে আগরতলায় পাঠানো হয়েছে এবং পুশ ইনের উদ্দেশে ত্রিপুরার বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া হয়েছে।

এ ঘটনায় বিজিবি কোম্পানি কমান্ডার বিএসএফের প্রতি মৌখিক প্রতিবাদ জানান। পাশাপাশি ব্যাটালিয়ন অধিনায়ক প্রতিবাদলিপি পাঠানোর কার্যক্রম শুরু করেছেন।

ফেনী ৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানিয়েছেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত এবং পুশ-ইন প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পিলখানার গেটে বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান
বিজিবির সিপাহী পদে পুরুষ ও নারী প্রার্থী নিয়োগে বিজ্ঞপ্তি
বিএসএফের গুলিতে সীমান্তের ওপারে বাংলাদেশি নিহত, বিজিবির পতাকা বৈঠক আহ্বান
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার