বিজিবির ‘চ্যালেঞ্জে’ পুশইন করা ব্যক্তিকে ফেরত নিতে বাধ্য হলো বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি
১৮ জুন ২০২৫, ১৯:১৭আপডেট : ১৮ জুন ২০২৫, ২০:৩৮

লালমনিরহাট বিজিবির আওতাভুক্ত সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক হয়েছে। এতে ব্যাটালিয় পর্যায়ের অধিনায়করা অংশ নেন। বৈঠকে বিজিবির চ্যালেঞ্জে বাংলাদেশে পুশইন করা ব্যক্তিকে ফেরত নিতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষীরা।

মঙ্গলবার (১৭ জুন) বিকাল সাড়ে ৪টায় কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারি উপজেলার ভগবন্দর আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৬২ কাছে পতাকা বৈঠক হয়। এতে ১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম এবং ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট প্রভাত কুমার সিং অংশগ্রহণ করেন।

বিজিবি জানায়, একজন ব্যক্তিকে পুশইন করা হয়। পতাকা বৈঠকে বিজিবি অধিনায়ক বিএসএফকে জানান, পুশইন করা ব্যক্তি বাংলাদেশি নাগরিক নন। বিএসএফ ওই ব্যক্তিকে বাংলাদেশি নাগরিক হিসেবে প্রমাণের জন্য প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করতে ব্যর্থ হয়। পরবর্তীতে উভয় পক্ষের সম্মতিক্রমে বিএসএফ কর্তৃক সীমান্ত পিলার ৯৬২ দিয়ে ওই ব্যক্তিকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে বিজিবি টহলদল পুশইন রোধে উক্ত সীমান্ত এলাকায় কঠোর সতর্ক অবস্থানে রয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের