ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশে ওসি পর্যায়ে ব্যাপক রদবদল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৩ জুন ২০২৫, ১৫:১৪আপডেট : ২৩ জুন ২০২৫, ১৫:১৪

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ওসি ও পরিদর্শক পর্যায়ে ব্যাপক রদবদল করা হয়েছে। রবিবার (২২ জুন) রাতে পুলিশ সুপার (এসপি) এহতেশামুল হক স্বাক্ষরিত চিঠিতে বদলির এই আদেশ দেওয়া হয়। ওই আদেশ অবিলম্বে কার্যকর করার বিষয়টি জানানো হয়। 

বদলি ও পদায়ন করা কর্মকর্তারা হলেন- আশুগঞ্জ থানার ওসি বিল্লাল হোসেনকে পুলিশ পরির্দশক সদর কোর্ট, সরাইল থানা ওসি রফিকুল ইসলামকে পুলিশ পরির্দশক সদর কোর্ট, নবীনগর থানা ওসি আব্দুর রাজ্জাককে পুলিশ পরিদর্শক (ডিএসবি) বদলি করা হয়েছে।

অপরদিকে নাসিরনগর থানার ওসি খাইরুল আলমকে আশুগঞ্জ থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। আর নাসিরনগর থানার ওসি হিসেবে জেলা পুলিশ লাইন্সে লাইনওয়ার থাকা মুহাম্মদ আজাহারুল ইসলামকে পদায়ন করা হয়েছে। সরাইল থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে বাঞ্ছারামপুর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরীকে। 

নবীনগর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলামকে। বাঞ্ছারামপুর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) হাসান জামিল খানকে।

বদলির বিষয়টি সোমবার সকালে সাংবাদিকদের নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ওবায়দুর রহমান। তিনি জানান, জনস্বার্থে এই বদলি ও পদায়ন করা হয়েছে। বদলির এ অফিস আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

/এফআর/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী