মিছিলের জন্য ছাত্রলীগ নেতাদের বহনকারী বাস জব্দ, গ্রেফতার ১৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ জুন ২০২৬, ১৯:৪২আপডেট : ০৬ জুন ২০২৬, ১৯:৪২

চট্টগ্রাম নগরীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের (নিষিদ্ধ) ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। এ সময় তাদেরকে বহন করা দুইটি বাস জব্দ করা হয়। শুক্রবার (৫ জুন) নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- ওমর ফারুক (৪৪), সাকিবুল ইসলাম (২২), আহমদ রেজা (৩২), যীশু দাশ (৪৫), সাইফুল আলম রুবেল (৪১), শরিফুল ইসলাম (২৩), ইব্রাহিম খলিল (৩৩), মোহাম্মদ মিন্টু (৪৫), জোবায়ের আহমেদ নিরব (২৫), মনিরুল ইসলাম (৪৩), হান্নান (৪৩), জুনাইদুল আলম তাসনুপ (২৩) ও ইরফান (৩২)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ জানান, শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টায় দুইটি যাত্রীবাহী বাসযোগে মাথায় সাদা কাপড় বেঁধে বন্দর থানাধীন বারেক বিল্ডিং এলাকার সড়কে মিছিল বের করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে ডবলমুরিং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলে অংশ নেওয়া লোকজন অলি-গলি দিয়ে দিগ্বিদিক দৌড়ে পালিয়ে যান। পরে নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মিছিলে অংশ নেওয়া ১৩ জনকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় তাদের বহন করে নিয়ে আসা দুইটি যাত্রীবাহী বাস।

/এফআর/
সম্পর্কিত
গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেলসহ গ্রেফতার ২
স্থানীয় নির্বাচন তো দূরের কথা, কর্মসূচিতেও অংশ নেওয়ার অধিকার নেই আ.লীগের: প্রতিমন্ত্রী
খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ২ কর্মী আটক
সর্বশেষ খবর
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ