পোকামাকড়ের পর এবার বিশ্ববিদ্যালয়ের হলের তেহারিতে ইটের টুকরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ আগস্ট ২০২৬, ২০:২৬আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ২০:২৬

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শহীদ আবু সাঈদ হলের ক্যানটিনে তেহারিতে ইটের টুকরা পাওয়ার অভিযোগ উঠেছে। এরপর মঙ্গলবার রাতে ক্যানটিনে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। মানসম্মত ও স্বাস্থ্যকর খাবার নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্যানটিনের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন তারা।

শিক্ষার্থীরা জানান, আবাসিক শিক্ষার্থীদের খাবারের অন্যতম প্রধান নির্ভরতা হলের ক্যানটিন। তবে দীর্ঘদিন ধরে ক্যানটিনের খাবারের মান নিয়ে অভিযোগ রয়েছে। গতকাল রাতে তেহারি খাওয়ার সময় এক শিক্ষার্থী খাবারের মধ্যে ইটের টুকরা পান। এর আগে খাবারে পোকামাকড় ও বস্তার সুতা পাওয়ার ঘটনাও ঘটেছে। অনেক সময় চিকেন ফ্রাইয়ের ভেতরের অংশ কাঁচা থাকে। নষ্ট আটা দিয়ে পরোটা তৈরি করা হয়। অবিক্রীত পরোটা, শিঙাড়া ও পেঁয়াজু সংরক্ষণের পর পরদিন গরম করে বিক্রি করা হয়। এ ছাড়া রান্নাঘর ও চা তৈরির স্থানেও স্বাস্থ্যকর পরিবেশ নেই বলে অভিযোগ তাদের।

শহীদ আবু সাঈদ হলের শিক্ষার্থী তুসার আহমেদ বলেন, ‘আমরা প্রতিদিনের খাবারের জন্য ক্যানটিনের ওপর নির্ভরশীল। কিন্তু খাবারের মধ্যে ইটের টুকরা পাওয়া খুবই উদ্বেগজনক। বিষয়টি নিয়ে বারবার অভিযোগ করার পরও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে আমরা ক্যানটিনে তালা ঝুলিয়ে দিয়েছি। মানসম্মত ও নিরাপদ খাবারের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আমাদের এই অবস্থান চলবে।’

খাবারের মান ও মূল্য নিয়ে শিক্ষার্থীরা কয়েকটি দাবি জানিয়েছেন। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার নিশ্চিত করা, হল প্রশাসন বা ছাত্রকল্যাণ অধিদপ্তর অনুমোদিত মূল্যতালিকা প্রকাশ ও বাস্তবায়ন, রান্নাঘর ও চা তৈরির স্থান সংস্কার, খাবারের মান ও মূল্য নিয়মিত তদারকি এবং শিক্ষার্থী প্রতিনিধি, হল প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে মনিটরিং কমিটি গঠন।

এ বিষয়ে হল ক্যানটিনের ইজারাদার মো. শাহীন বলেন, ‘বেশ কিছুদিন ধরে গ্যাসের সমস্যা হচ্ছে। তাই লাকড়ির চুলায় রান্না করতে হচ্ছে। এ অবস্থার কারণে হয়তো কারও অসাবধানতায় এমনটি ঘটেছে। কারণ অনেক সময় লাকড়ির চুলার চারপাশের ইট ও মাটির অংশ ভেঙে অসাবধানতাবশত হাঁড়িতে পড়ে যায়।’

হলের প্রভোস্ট অধ্যাপক মো. আজাদ হোসাইন বলেন, ‘আপাতত ক্যানটিন বন্ধ থাকবে। আমি সরেজমিনে বিষয়টি দেখবো। তাদের বিরুদ্ধে আগেও অভিযোগ এসেছে। সমস্যা কেন হচ্ছে, তা জিজ্ঞাসা করবো। খাবারের মান নিয়ে কোনও আপস করা যাবে না। তারা মান নিশ্চিত করতে পারলে ক্যানটিন চালু করবে।’

/এএম/ 
সম্পর্কিত
ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবা বাংলাদেশি প্রকৌশলীদের তৈরি: ভূমি প্রতিমন্ত্রী
চুয়েটে শিক্ষার্থীদের মশাল মিছিল
৩ দাবিতে কমপ্লিট শাটডাউনে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়
সর্বশেষ খবর
রিপাবলিক বাংলা ছাড়লেন বিতর্কিত সাংবাদিক ময়ূখ রঞ্জন
রিপাবলিক বাংলা ছাড়লেন বিতর্কিত সাংবাদিক ময়ূখ রঞ্জন
বিশেষভাবে তৈরি জ্যাকেটে ফেনসিডিল পাচার করতো তারা
বিশেষভাবে তৈরি জ্যাকেটে ফেনসিডিল পাচার করতো তারা
এলপিএলে হৃদয় শো, ৫ ছক্কায় ঝড়ো ফিফটি
এলপিএলে হৃদয় শো, ৫ ছক্কায় ঝড়ো ফিফটি
রাজধানীতে নির্মাণাধীন ভবনের নামাজের ঘরে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ
রাজধানীতে নির্মাণাধীন ভবনের নামাজের ঘরে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ
সর্বাধিক পঠিত
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়