সেই শিক্ষককে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার প্রস্তাব

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ মে ২০১৬, ১৮:০৬আপডেট : ১৯ মে ২০১৬, ১৮:১২

শিক্ষক শ্যামল কান্তি ভক্ত নারায়ণগঞ্জ ৩০০ শয্যার হাসপাতালে চিকিৎসাধীন বন্দর উপজেলার কল্যান্দীতে অবস্থিত পিয়ার সাত্তার লতিফ স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. মো. শফিউল আলম ফেরদৌস। বৃহস্পতিবার দুপুরে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
এদিকে বৃহস্পতিবার দুপুরের পর থেকেই অসুস্থ বোধ করছেন লাঞ্ছিত হওয়া সেই শিক্ষক। গণমাধ্যমের সঙ্গে আলাপকালেই তিনি জানান, ‘আমি একের পর এক গণমাধ্যম ও বিভিন্ন জনের সঙ্গে কথা বলতে বলতে পাগল হয়ে যাওয়ার অবস্থা হচ্ছে। গত ৭ দিন ধরে আমি অনবরত কথা বলছি। যদি এ অবস্থা চলতে থাকে তাহলে তো এমপি সেলিম ওসমানের কথাই সত্য হবে।’ এসময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বলতেই হাতের তালুতে পানি নিয়ে নিজের মাথায় দিতে থাকেন শিক্ষক শ্যামল কান্তি ভক্ত। তখন তিনি বলেন- ‘অনবরত কথা বলতে বলতে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। মাথায় ঢালা পানিও গরম হয়ে গেছে।’ উল্লেখ্য বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এমপি সেলিম ওসমান লাঞ্ছিত হওয়া সেই শিক্ষককে ‘তারছেঁড়া’ বলে আখ্যায়িত করেছেন। হাসপাতালের ২০ নং ওয়ার্ডের ৩ নং কেবিনে চিকিৎসাধীন শিক্ষক শ্যামল কান্তি ভক্ত দুপুর আড়াইটার পর থেকে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে অপারগতা প্রকাশ করতে থাকেন। তিনি গণমাধ্যমের উদ্দেশে বলতে থাকেন- ‘আমাকে একই প্রশ্ন বার বার করা হচ্ছে। এভাবে চলতে থাকলে তো আমি মারা যাবো। আপনারা কি আমাকে বাঁচাতে চান, নাকি মারতে চান।’ পরে হাসপাতালে সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. মো. শফিউল আলম ফেরদৌস শিক্ষকের সঙ্গে কথা বলার ওপর নিষেধাজ্ঞা জারি করেন। তিনি গণমাধ্যমকে জানান, ‘বেশি কথা বলতে বলতে ওই শিক্ষকের মাথার ওপর চাপ পড়ছে। এতে করে তিনি আরও অসুস্থ হয়ে পড়তে পারেন।

/এএইচ/

আরও খবর পড়ুন-

সংবাদ সম্মেলনে সেলিম ওসমান তাকে সবাই বলে ‘তারছেঁড়া মাস্টার’: সেলিম ওসমান

সম্পর্কিত
সর্বশেষ খবর
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
গ্যাস সংকটের মধ্যে দুঃসংবাদ, এলএনজি সরবরাহ ব্যাহত
গ্যাস সংকটের মধ্যে দুঃসংবাদ, এলএনজি সরবরাহ ব্যাহত
পুতিনকে ট্রাম্পের আমন্ত্রণ ‘বিবেচনা’ করবে রাশিয়া
পুতিনকে ট্রাম্পের আমন্ত্রণ ‘বিবেচনা’ করবে রাশিয়া
গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: যা আছে ৯ লাখ টাকার আপসনামায়
গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: যা আছে ৯ লাখ টাকার আপসনামায়
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন