প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যুবলীগ নেতাকে পেটানোর অভিযোগ আ. লীগ নেতার বিরুদ্ধে

সাভার প্রতিনিধি
২৪ জুন ২০১৯, ০৯:৩০আপডেট : ২৪ জুন ২০১৯, ০৯:৪৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভার উপজেলা চত্বরে রবিবার (২৩ জুন) অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে যুবলীগের সাবেক ওয়ার্ড নেতা ইকবাল সরকারকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর আহত  করা হয়েছে। ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজু দেওয়ান ও তার গাড়ি চালক এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় নেতাকর্মীরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের শেষ পর্যায়ে রাজু দেওয়ান স্টেজের পাশে গিয়ে ইকবাল সরকারকে পিটিয়ে আহত করেন। এক পর্যায়ে রাজুর সঙ্গে থাকা তার গাড়ি চালক ছুরিকাঘাত করে। এসময় ঘটনাস্থলে উপস্থিত থাকা অনান্য নেতাকর্মীরা আহত যুবলীগ নেতাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ইয়ারপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক দফতর সম্পাদক ইকবালের অভিযোগ, আওয়ামী লীগ নেতার সঙ্গে তার দীর্ঘ দিন জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে তার ওপর হামলা চালানো হয়।

এ বিষয়ে ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীতে একজন সাবেক নেতার ওপর এভাবে হামলা চালানোর বিষয়টি খুবই দুঃখজনক।

রাজু দেওয়ান বলেন, তার সঙ্গে ইকবাল সরকারের জমি নিয়ে বিরোধ চলছিল। বাকবিতণ্ডতার কথা স্বীকার করলেও মারধরের বিষয়টি তিনি অস্বীকার করেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

/এসটি/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি