রোগী সেজে ভুয়া ডাক্তার ধরলেন ম্যাজিস্ট্রেট

গোপালগঞ্জ প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৯, ১৭:৪৫আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ১৮:২৪

ভুয়া এমবিবিএস ডাক্তার মিজানুর রহমান রোগী সেজে এক ভুয়া ডাক্তারকে ধরলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। গোপালগঞ্জে এ ঘটনা ঘটেছে। ভুয়া এমবিবিএস ডাক্তারের নাম মিজানুর রহমান। তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দিপু এই দণ্ড দিয়েছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এই দণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দিপু জানান, ‘আমাদের কাছে গোপন সংবাদ ছিল ভুয়া সার্টিফিকেটধারী মিজানুর রহমান দীর্ঘদিন ধরে নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করছেন। তিনি মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারে ইএনটি’র (নাক, কান ও গলা) এমএস করা ডিগ্রি দেখিয়ে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। আজ আমি নিজেই রোগী সেজে সেখানে যাই। এ সময় সিভিল সার্জনের প্রতিনিধি ডাক্তার এহসানুল কবীর উপস্থিত ছিলেন। তিনি কাগজপত্র দেখে নিশ্চিত হন মিজানুর রহমান ভুয়া ডাক্তার। এমবিবিএস ডাক্তারদের বিএমডিসির রেজিস্ট্রেশন নম্বর থাকে, যা মিজানুর রহমানের নেই। জিজ্ঞাসাবাদে মিজানুর রহমান ভুয়া পদবীর কথা স্বীকার করেন। এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড  দেওয়া হয়েছে।’

মিজানুর রহমানের বাড়ি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার ভাটপাড়া গ্রামে। তার বাবা আব্দুল মোতালেব।

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের