যমুনায় ইলিশ ধরার অপরাধে ১৯ জেলের কারাদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৯, ০৩:৪৬আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ০৩:৪৬

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা টাঙ্গাইলে যমুনা নদীতে মা ইলিশ ধরার অপরাধে তিনটি স্থান থেকে ১৯ জন জেলেকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২১ অক্টোবর) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম তাদের প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান।

আতিকুল ইসলাম জানান, ‘নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।’

রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে গভীর রাত পর্যন্ত যমুনা নদীর সদর উপজেলার কাতুলী, কাকুয়া ও হুগড়া ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকরা সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম