রাজবাড়ীতে মুজিববর্ষ কর্নার

রাজবাড়ী প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২০, ১৯:৫৩আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ১৯:৫৭

রাজবাড়ীতে মুজিববর্ষ কর্নার রাজবাড়ীতে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে মুজিববর্ষ কর্নার উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে এটির উদ্বোধন করা হয়। রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের দ্বিতীয় তলায় জেলা প্রশাসক দিলসার বেগম এর উদ্বোধন করেন।

জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, মুজিববর্ষের ক্ষণগণনার জন্য জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু চত্বরে ক্ষণগণনা যন্ত্র স্থাপন করা হয়েছে। উদ্বোধনী কার্যক্রম প্রচারের জন্য মাইকিং ও বড় পর্দায় অনুষ্ঠান প্রদর্শন করা হবে। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১০ জানুয়ারি বিকাল ৩টায় জেলার সব দফতর প্রধান (সরকারি ও বেসরকারি), শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, জেলা শিক্ষা অফিসার (ছাত্রছাত্রীদের উপস্থিতি নিশ্চিত করবেন), জেলা রোভার স্কাউট, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। এছাড়া মুজিববর্ষের অনুষ্ঠান সফল করতে সবার সহযোগিতা কামনা করছি। মুজিববর্ষ কর্নারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনকালের বিভিন্ন আলোকচিত্র ও বই রাখা হয়েছে।

রাজবাড়ীতে মুজিববর্ষ কর্নার প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোবাশ্বের হাসান, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মহসীন উদ্দীন বতু, আব্দুল জলিল, আবুল হোসেন, বাকাউল আবুল হাশেম উপস্থিত ছিলেন।

/এনআই/
সম্পর্কিত
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী