যেভাবে স্যানিটাইজার বানাচ্ছেন বারি’র বিজ্ঞানীরা

গাজীপুর প্রতিনিধি
২৮ মার্চ ২০২০, ১১:৫০আপডেট : ২৮ মার্চ ২০২০, ১১:৫৬

স্যানিটাইজার তৈরি করছেন বিজ্ঞানীরা

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) ল্যাব বিজ্ঞানীরা হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছেন। বারি’র মহাপরিচালক ড. আব্দুল ওহাবের উদ্যোগে তারা এ কাজ করছেন।

বিজ্ঞানীরা জানান, আইসোপ্রোপাইল অ্যালকোহল (৯৯.৮%) ৭৫২ মি.লি. , হাইড্রোজেন পারঅক্সাইড (৩%) ৪২ মি.লি.,  গ্লিসারল (৯৮%) ১৫ মি.লি., ডিসটিল্ড ওয়াটার ১৯১ মি.লি. একত্রে মিশিয়ে ১ লিটার হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করা যায়। আইসোপ্রোপানলের পরিবর্তে ইথানল (৯৬%) ৮৩৩ মি.লি. ব্যবহার করা যায়। সেক্ষেত্রে ডিসটিল্ড ওয়াটার ১৯১ মি.লি. এর পরিবর্তে ১১০ মি.লি. যোগ করতে হবে। অন্যান্য উপাদানের পরিমাণ একই থাকবে। এ পদ্ধতিতে যে কেউ স্যানিটাইজার তৈরি করতে পারবেন। এভাবে তৈরি হ্যান্ড স্যানিটাইজার নিরাপদ ও সহজলভ্য।

বারি’র কীটতত্ত্ব বিভাগের পেস্টিসাইড অ্যানালাইটিক্যাল ল্যাবরেটরি (কৃষি মন্ত্রণালয়ের একমাত্র অ্যাক্রিডেটেড ল্যাবরেটরি), পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগের অ্যানালাইটিক্যাল ল্যাবরেটরি এবং উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের ল্যাবরেটরির বিজ্ঞানীদের সমন্বয়ে স্থানীয়ভাবে হ্যান্ড স্যানিটাইজার তৈরির জন্য কমিটি গঠন করা হয়। এরপর তারা স্যানিটাইজার তৈরির সব রাসায়নিক দ্রব্যাদি সংগ্রহ করে ল্যাবরেটরিতেই কাজ করছেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান