করোনায় গোপালগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ সুপ্রতিবেশী

গোপালগঞ্জ প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২০, ১০:৪৮আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ১০:৫৮

করোনায় গোপালগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ সুপ্রতিবেশী করোনাভাইরাসে ঘরবন্দী অসহায় পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে সরকারি বরাদ্দের পাশাপাশি গোপালগঞ্জ জেলা প্রশাসন একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। এই বিশেষ উদ্যোগটির নাম সুপ্রতিবেশী।

এই উদ্যোগের মাধ্যমে একটি পরিবার অপর প্রতিবেশী পরিবারের খাদ্য সামগ্রীর দ্বায়িত্ব নেবে। জেলা প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে সামর্থবান যে কোনও ব্যক্তি এক বা একাধিক পরিবারের দ্বায়িত্ব নিতে পারবেন। তাদের দেওয়া অর্থ দিয়ে জেলা প্রশাসন চাল, ডাল, তেল, লবণ ইত্যাদি কিনে ঘরবন্দী অসহায় পরিবারের বাড়িতে পৌঁছে দিবে।

এ বিষয়ে জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানান, জেলায় অনেক ব্যক্তি রয়েছেন যারা তাদের দান সমাজে গোপন রাখতে চান। আবার অনেকে ঝামেলা এড়াতে গোপনে অসহায় মানুষকে খাদ্য সামগ্রী দিতে চান। অনেকে বিতরণ বিড়ম্বনা এড়াতে চান। এ কারণে আমরা সুপ্রতিবেশী উদ্যোগ গ্রহণ করেছি। ইতোমধ্যে ১৬টি পরিবার পেয়েছি, যারা ২৪০ পরিবারের দ্বায়িত্ব নিয়েছেন। এই ১৬ জনের দেওয়া অর্থ দিয়ে খাদ্য সামগ্রী কিনে ২৪০ অসহায় পরিবারের বাড়িতে পৌঁছে দেওয়া হবে।

/এনএস/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী