সিনহা রাশেদ হত্যা নিয়ে একটি চক্র অপপ্রচার করছে: ওবায়দুল কাদের

গোপালগঞ্জ প্রতিনিধি
০৯ আগস্ট ২০২০, ১৭:৩১আপডেট : ০৯ আগস্ট ২০২০, ১৮:০৭

ওবায়দুল কাদের: ফাইল ছবি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাবেক সেনা কর্মকর্তা সিনহা রাশেদ হত্যা নিয়ে একটি অশুভ চক্র অপপ্রচার করছে, উসকানি দিয়ে যাচ্ছে, ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা ভাবছে এ থেকে সুবিধা আদায় করবে, সরকারকে হটিয়ে দেবে। রবিবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় সওজ, গোপালগঞ্জ জোনের উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ হত্যার সুষ্ঠ বিচারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। এরই মাঝে কয়েকজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। শেখ হাসিনার সরকার প্রতিটি হত্যাকাণ্ডের বিচারে সোচ্চার থেকেছে। অপরাধীদের দলীয় পরিচয়ে বাঁচানোর চেষ্টা করেননি।

তিনি আরও বলেন, দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন আর দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া বিএনপির সফলতা। দলীয় গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাতিল করে বিএনপি প্রমাণ করেছে তারা আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল। যারা ঘোলা পানিতে মাছ শিকারে চিরাচরিত ষড়যন্ত্রে বিশ্বাসী তাদের সব অপচেষ্টা ব্যর্থতায় পর্যবেসিত হবে।

এই ভিডিও কনফারেন্সে জেলার সড়ক উন্নয়নের চিত্র তুলে ধরেন সড়ক ও জনপথ বিভাগের গোপালগঞ্জ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জাকির হোসেন, সদর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেন।

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী