কারখানার ছাদ থেকে পড়ে নারী শ্রমিক নিহত

সাভার প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২০, ২১:৩১আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ২১:৪০

ক্রসওয়ার ইন্ডাস্ট্রি লিমিটেড আশুলিয়ায় একটি পোশাক কারখানার সাততলা ভবনের ছাদ থেকে পড়ে ফারজানা আক্তার (২২) নামের এক নারী শ্রমিক নিহত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে আশুলিয়ার কাঠগড়ার নতুন পুকুর পাড় এলাকার ক্রসওয়ার ইন্ডাস্ট্রি লিমিটেড নামক কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিক ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার বারই বাজার এলাকার নিজাম উদ্দিনের মেয়ে ৷ সে গত দুই মাস ধরে ওই কারখানার চারতলায় সুইং সেকশনে কাজ করতো।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকালে কারখানাটির সাততলা থেকে নিচে পড়ে যায় ফরজানা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কারখানাটির প্রশাসন বিভাগের কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন, ফারজানা গত এক সপ্তাহ যাবত কাজে যোগ দেয়নি। শুক্রবার সকালে কাজে যোগ দেওয়ার পর হঠাৎ দুপুরে খাবারের সময় কারখানার ছাদের উপর উঠে লাফ দেয়। আমাদের ধারণা সে আত্নহত্যা করেছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন কবির বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্নহত্যা করেছে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী