শিশু ও বয়স্কদের নিয়ে শপিংমল ও বাজারে না যেতে গণবিজ্ঞপ্তি

গাজীপুর প্রতিনিধি
০৮ মে ২০২১, ২৩:১৭আপডেট : ০৮ মে ২০২১, ২৩:১৭

গাজীপুরে কাপাসিয়া উপজেলায় ঈদুল ফিতরকে সামনে রেখে কেনাকাটা করতে সকল বাজার ও শপিংমলে অল্প বয়সী শিশু ও বয়স্ক ব্যক্তিদের না নেওয়ার জন্য এক গণবিজ্ঞপ্তি জারি করেছে কাপাসিয়া উপজেলা প্রশাসন। শনিবার দুপুরে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাম্মৎ ইসমত আরা কোভিড-১৯ সংক্রমণরোধে ওই গণবিজ্ঞপ্তি জারি করেন।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাম্মৎ ইসমত আরা জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কাপাসিয়া উপজেলার সকল বাজারের শপিংমলে ঈদের কেনাকাটার সময় অল্প বয়সী শিশু ও বয়স্ক ব্যক্তিদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এতে করে বড়দের সঙ্গে শিশুদেরও করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

পাশাপাশি ওই গণবিজ্ঞপ্তিতে স্কুল-কলেজগামী কিশোর-কিশোরীদের সন্ধ্যা ৭টার পর জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে ঘোরাফেরা ও আড্ডা দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে। 

এর আগে গত বুধবার বিকেলে কেনাকাটার জন্য কমবয়সী শিশুদের সঙ্গে নিয়ে কাপাসিয়া বাজারে গেলে করোনা সংক্রমনরোধে সতর্কতার জন্য ভ্র্যাম্যমাণ আদালত বসিয়ে ১২ জন বাবা-মা-অভিভাবককে পাঁচ হাজার ৩শ’ টাকা জরিমানা করেন ইউএনও মোসাম্মৎ ইসমত আরা।

/টিএন/
সম্পর্কিত
জেন-জি: এক প্রজন্ম, দুই রূপ
কোভিড সতর্কবার্তা: চীনা সাংবাদিককে আরও ৪ বছরের কারাদণ্ড
বাংলাদেশকে ১৫ হাজার কোভিড টেস্টিং কিট উপহার দিলো চীন
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের