মানিকগঞ্জে বজ্রাঘাতে কলেজছাত্রসহ ২ জনের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি
০৬ জুন ২০২১, ১৯:৫৭আপডেট : ০৬ জুন ২০২১, ১৯:৫৭

মানিকগঞ্জে বজ্রাঘাতে কলেজছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার (০৬ জুন) বিকালে ঘিওর ও দৌলতপুর উপজেলায় এ ঘটনা ঘটে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ আহমেদ বিপ্লব বলেন, উপজেলার বৈলত গ্রামে ধান কাটার সময় বজ্রাঘাতে শাহীন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়। শাহীন ঘিওর সদর ইউনিয়নের মুক্তার হোসেনের ছেলে। শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়ন সরকারি ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন শাহীন।

অপরদিকে দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের চরভাঙা গ্রামের মহিষের গাড়িচালক গোলাম মোস্তফা (৪০) বাদামবোঝাই করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বজ্রাঘাতে তার মৃত্যু হয়। তিনি চরভারাঙ্গা গ্রামের আব্দুল বাতেন মিয়ার ছেলে। বাচামারা ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. রমজান আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

/এএম/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি