গৃহবধূকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি
০৪ জুলাই ২০২১, ১৮:৪৪আপডেট : ০৪ জুলাই ২০২১, ১৮:৪৭

মানিকগঞ্জের হরিরামপুরে নাজমা বেগম (৪০) নামের এক গৃহবধূকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (৪ জুলাই) সকালে হরিরামপুরের বাল্লা ইউনিয়নের সরফদিনগর গ্রামে এ ঘটনা ঘটে। নাজমা বেগম ওই গ্রামের কৃষক মোহাম্মদ ইসলাম সর্দারের স্ত্রী। 

হত্যার অভিযোগে প্রতিবেশী রফিক উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি একই গ্রামের শফি উদ্দিনের ছেলে। হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের স্বামী ইসলাম সর্দার জানান, ‘আজ সকাল সাড়ে ৭টার দিকে নাজমা ও আমি ক্ষেতে মরিচ তুলতে যাচ্ছিলাম। ক্ষেতে পানি জমে থাকায় নাজমা বলে, তুমি নৌকা দিয়ে ওই পথে যাও, আমি পায়ে হেঁটে এদিক দিয়ে যাচ্ছি। এর কিছুক্ষণ আমার ভাই মোশারফ হোসেন ও প্রতিবেশী শামীম চিৎকার করে বলতে থাকেন, নাজমাকে বাঁশ দিয়ে পেটাচ্ছে রফিক। লোকজন এগিয়ে আসলে রফিক পালিয়ে যায়।’

তিনি আরও জানান, পানির মধ্যে পড়ে ছিলেন নাজমা। এরপর বড় ছেলেসহ কয়েকজনের সহযোগিতায় তাকে অচেতন অবস্থায় মানিকগঞ্জ মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন ইসলাম সর্দার। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরিবারের লোকজন অ্যাম্বুলেন্সে করে বেলা ১১টার দিকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর নাজমাকে মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।

ওসি মিজানুর ইসলাম বলেন, হরিরামপুর থানার থানার ওসি (তদন্ত) মোশারফ হোসেন পার্শ্ববর্তী শিবালয় থানার শিমুলিয়া ইউনিয়নের ফেচুয়াধারা থেকে দুপুর সোয়া ২টার দিকে রফিককে আটক করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান