উত্তরের পথে ৩০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট

টাঙ্গাইল প্রতিনিধি
২০ জুলাই ২০২১, ১৪:৫২আপডেট : ২০ জুলাই ২০২১, ১৪:৫২

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২০ জুলাই) দুপুর পৌঁনে ২টা থেকে এ সড়কের করটিয়া হাটবাইপাস থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় পর্যন্ত যানজট তৈরি হয়। এতে চরম দুর্ভোগে পড়েছেন রাজধানী থেকে ছেড়ে আসা ঘরমুখো মানুষ।

লকডাউন শিথিল করায় স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছে মানুষ। এজন্য ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপে অন্যান্য দিনের মতো আজও ভোরে যানজটের সৃষ্টি হয়। পরে সকাল ৮টা থেকে জট ছেড়ে গাড়ি ধীরগতিতে চলছিল। এরপর দুপুর পৌঁনে ২টার দিকে এ সড়কে হঠাৎ করে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

দুর্ভোগে পড়েছেন রাজধানী থেকে ছেড়ে আসা ঘরমুখো মানুষ

এদিকে, ঘরমুখো অনেকে বাস, ট্রাক, পিকআপ ভ্যান, মাইক্রোবাস ও প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনে গাদাগাদি করে যাতায়াত করছেন। এতে করে করোনা সংক্রমণ আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি রয়েছে।

রুবেল নামের এক বাসযাত্রী বলেন, ‘সোমবার (১৯ জুলাই) রাত ৮টার দিকে নারায়ণগঞ্জ থেকে বাসে উঠেছি। প্রায় ১৮ ঘণ্টা সময় লেগেছে টাঙ্গাইলের কান্দিলা পর্যন্ত আসতে। যাবো রংপুরে। আরও কত সময় লাগবে তা জানি না।’

এ বিষয়ে জানতে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত ও বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।

/এসএইচ/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী