শ্রীপুরে দুর্বৃত্তের হামলায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
২৩ জুলাই ২০২১, ১১:৫০আপডেট : ২৩ জুলাই ২০২১, ১১:৫৩

গাজীপুরের শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামে দুর্বৃত্তের হামলায় আহত ছাত্রলীগ নেতা সৈয়দ মাহবুব হোসেন মাসুম আহমেদ (২৫) মারা গেছেন। শুক্রবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, গত বুধবার ঈদ শেষে শ্রীপুরের মাওনা বাজারে পশুর চামড়া বিক্রি করেন মাহবুব। ওই রাত সাড়ে ৩টার দিকে তার সহকর্মী জোবায়ের মোটরসাইকেলে তাকে বাসায় পৌঁছে দিয়ে চলে আসেন। বাসায় ঢুকে কক্ষের দরজা খোলা দেখতে পান মাহবুব। ঘরে ঢুকতেই দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে মাথায় কুপিয়ে মুহূর্তের মধ্যে চলে যায়। 

তিনি বলেন, এ সময় তার বাড়ির অন্যান্য ঘরের দরজা বাইরে থেকে আটকানো ছিল। মাহবুবের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে বাড়ির অন্যান্য ঘরের দরজা খুলে দেয় এবং তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিক ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে পাঠায়।

কাউন্সিলর জানান, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সদ্য পাস করেছেন মাহবুব। তিনি শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, হামলার ঘটনায় নিহতের চাচা মোফাজ্জল হোসেন বৃহস্পতিবার অজ্ঞাতনামা কয়েকজনকে অভিযুক্ত করে মামলা করেছেন। পুলিশ ঘটনার পর থেকেই হামলাকারীদের চিহ্নিত করতে তৎপরতা শুরু করেছে। লাশ ময়নাতদন্ত এবং মৃত্যু পরবর্তী আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম