পর্নোগ্রাফিতে রাজি না হওয়ায় স্ত্রীকে নির্যাতন, স্বামীর কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০২ আগস্ট ২০২১, ০০:৫৩আপডেট : ০২ আগস্ট ২০২১, ০০:৫৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পর্নোগ্রাফি ভিডিও তৈরিতে রাজি না হওয়ায় স্ত্রীকে নির্যাতন করে বাড়িছাড়া করার দায়ে মোরসালিন নামে এক যুবককে এক বছর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (০১ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত মোরসালিন (৩২) উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের পঞ্চবটি গ্রামের ফজর আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোনারগাঁ পৌরসভার এক তরুণীকে বছরখানেক আগে অপহরণের পর বিয়ে করে মোরসালিন। বিয়ের পর থেকে পর্নো ভিডিও তৈরির চাপ দেওয়া হচ্ছিল। এতে রাজি না হওয়ায় দেড় লাখ টাকা যৌতুক দাবি করে। যৌতুক দিতে না পারায় শুরু হয় নির্যাতন। গত শুক্রবার সকালে আবার নির্যাতন করা হয়। ওই দিন দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেন ভুক্তভোগী। অভিযোগের পরিপ্রেক্ষিতে মোরসালিনকে রবিবার আটক করে পুলিশ। 

ভুক্তভোগী জানান, তার স্বামী মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। পর্নো ভিডিও করতে রাজি না হওয়ায় তাকে নির্যাতন করা হয়। গত ৮ জুলাই স্বামী তার বন্ধুদের সঙ্গে অনৈতিক কাজ করতে বলেছিল। এতে রাজি না হওয়ায় মারধর করা হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ইউএনও আতিকুল ইসলাম বলেন, মোরসালিনকে জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি স্বীকার করে। পরে তাকে এক বছর কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

/এএম/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
‘মে মাসে ৩২৬ নারী ও শিশু নির্যাতনের ঘটনা, বেড়েছে ধর্ষণ’
বিদিশার ২ বছরের জেল
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী