বকেয়া বিল ৭২ লাখ টাকা, সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৮আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৮

অবৈধ সংযোগ ও বিপুল পরিমাণ বিল বকেয়া থাকায় নারায়ণগঞ্জের আর কে স্পিনিং মিলের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস  ট্রান্সমিশন কর্তৃপক্ষ।

সোমবার (৬ সেপ্টেম্বর) তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানির একটি দল প্রতিষ্ঠানটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে বলে তিতাসের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী ইমাম উদ্দিন নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রতিষ্ঠানটির কাছে ৭২ লাখ টাকা বকেয়া গ্যাস বিল পাওনা রয়েছে। এছাড়া প্রতিষ্ঠানের পক্ষ থেকে গ্যাস ব্যবহারের লোড বাড়িয়ে নিলেও তারা সেটি মূল মিটারে সংযুক্ত না করে সরাসরি সংযোগটি ব্যবহার করছিল। এ কারণে সংযোগটিকে অবৈধ হিসেবে গণ্য করে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে জানতে আর কে স্পিনিংয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাজিব আহমেদের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

/এফআর/
সম্পর্কিত
সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে বিস্ফোরণ: নিহত বেড়ে ৩
মেঘনা ঘাটে ক্যান্টিনে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু 
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী