শিক্ষার্থীদের টিকার বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নির্দেশনা

গাজীপুর প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৯আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩১

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য করোনাভাইরাসের টিকাগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। যারা এখনও টিকা নেননি তাদেরকে আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে সুরক্ষা অ্যাপে নিবন্ধন টিকা নেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত জরুরি নির্দেশনা অধিভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, যেসব শিক্ষার্থীর বয়স ১৮ বছর বা এর বেশি এবং যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তাদেরকে আগামী তিন কার্যদিবস অর্থাৎ ২১ সেপ্টেম্বরের মধ্যে জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করে এর নম্বর এই লিংকে দিতে হবে। এতে ওই শিক্ষার্থী যেন স্থানীয় পর্যায়ে টিকা পান সে জন্য যথাযথ ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নির্দেশনায় আরও বলা হয়েছে, যারা ইতোমধ্যে টিকার নিয়েছেন, তাদের তথ্য অতিসত্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানোর জন্য বলা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়জুল করিম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
পরীক্ষা ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা, কঠোর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে
চার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী