নিজ বাড়ি থেকে পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২১, ২২:০৯আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ২২:০৯

নারায়ণগঞ্জের ফতুল্লায় মোহাম্মদ ওবায়দুল নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। রবিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লার ভুইগড় মাহমুদপুর এলাকায় নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত কনস্টেবল ভুইগড় মাহমুদপুর এলাকার আলী হোসেন ও নুরুন্নাহারের ছেলে। তিনি নিজ বাড়িতেই স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন। তিনি ঢাকা মেট্রোপলটিন পুলিশের প্রটেকশন বিভাগে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, নিহতের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তার বাড়িটি দোতলা। আর স্ত্রী-সন্তান নিয়ে দোতলা ফ্লাটেই বসবাস করতেন ওবায়দুল। রাতে স্ত্রী-সন্তানকে নিয়ে এক রুমেই ঘুমিয়েছিলেন। সকালে স্ত্রী ঘুম থেকে উঠে ওবায়দুলের কোনও সাড়াশব্দ না পেয়ে আশপাশের লোকজনকে ডাক দেন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত চলছে।

/এফআর/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী