পদ্মায় কম থাকলেও বাজার ভরে গেছে ‘পদ্মার ইলিশে’

তানজিল হাসান, মুন্সীগঞ্জ
২৬ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৩আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৮

মুন্সীগঞ্জের বিভিন্ন বাজারে গত কয়েক দিনের তুলনায় ইলিশের আমদানি কিছুটা বাড়লেও দাম কমেনি। এ ছাড়া বাজারে আসা বেশিরভাগ ইলিশ পদ্মা নদীর নয়। সেগুলো দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকার। অনেক বাজারে এসব ইলিশ পদ্মার বলে বিক্রি করা হচ্ছে।

লৌহজং উপজেলায় পদ্মা নদীতে এখন তেমন ইলিশ পাচ্ছে না জেলেরা। মাছ ব্যবসায়ী, জেলে ও মৎস্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পদ্মা নদীর পানিদূষণ, নদীর নাব্য ও স্রোত কমে যাওয়ায় ইলিশের ঝাঁক আগের মতো পদ্মা নদীতে আসে না। তারপরও যেসব ইলিশ পদ্মায় পাওয়া যাচ্ছে, সেগুলো আকারে ছোট।

মুন্সীগঞ্জ সদর বাজারের ক্রেতা মো. জয়নাল আবেদীন বলেন, মিঠা পানির ইলিশ সুস্বাদু। এখানে পাওয়া যাচ্ছে লোনা পানির ইলিশ। দক্ষিণবঙ্গের ইলিশ লোনা পানির। তবে মাছ বড় হওয়ায় আঁশ বড় হয়। খেতেও কিছুটা সুস্বাদু। এখন মোটামুটি ভালো মানের ইলিশ কিনতে প্রতি হালিতে ছয় হাজার টাকা পড়ে।

ইলিশের আমদানি কিছুটা বাড়লেও দাম কমেনি

মাছ ব্যবসায়ীরা জানান, বাজারে ছোট-বড় যেসব ইলিশ পাওয়া যায়, সেগুলো দক্ষিণাঞ্চলের দৌলতখাঁ, হাতিয়া ও রাঙাবালী এলাকার নদীর। বহু বছর ধরে এসব এলাকার মাছই পদ্মার ইলিশ বলে বিক্রি করেন তারা।

মাছ ব্যবসায়ী তপন বলেন, মুন্সীগঞ্জের রিকাবীবাজার থেকে পাইকারি দরে মাছ কিনে আনি। ১৭শ’ থেকে ১৮শ’ গ্রাম ওজনের ইলিশ বিক্রি করছেন ১৩-১৪শ’ টাকা কেজি দরে। ১২-১৩শ’ গ্রামের ইলিশ এক হাজার টাকা কেজি এবং ৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশ ৭০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি করছেন তিনি।

প্রায় ৪০ বছর ধরে মুন্সীগঞ্জের মাওয়া মৎস্য আড়তে ব্যবসা করছেন গগন দাস। তিনি জানান, ১১শ’ থেকে ১২শ’ গ্রাম ওজনের বড় মাছ এখন ১১শ’ থেকে ১৩শ’ টাকা কেজি। তবে আড়তে তুলনামূলক কম ইলিশ আসছে। মাওয়া আড়তে যেসব ইলিশ আসে, তার অর্ধেক মুন্সীগঞ্জের পদ্মার। সেগুলো আকারে অপেক্ষাকৃত ছোট। বড় মাছ খুবই কম। ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ইলিশ বেশি।

ইলিশের ঝাঁক আগের মতো পদ্মা নদীতে আসে না

পদ্মা নদীতে আগের তুলনায় ইলিশ কম পাওয়ার বিষয়ে তিনি বলেন, আগে মুন্সীগঞ্জের পদ্মা নদীতে মুখ্য কয়েকটি পয়েন্ট ছিল। সেখানে প্রচুর ইলিশ ধরা পড়তো। কিন্তু নানা কারণে মাছ অন্যদিকে চলে গেছে। হয়তো নদীর নাব্য কমে স্রোত কমে যাওয়ায় ইলিশ অন্যদিকে চলে গেছে।

মৎস্যজীবী সমিতির মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আমানউল্লাহ জানান, এখন ভরা মৌসুমেও ইলিশ আহরণ কম। জাটকা নিধনের কারণে পদ্মায় ইলিশের উৎপাদন কমে গেছে।

জেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) টিপু সুলতান বলেন, জেলায় ইলিশের আহরণ কম। মূলত নদীদূষণ ও নদীর নাব্য কমে যাওয়ায় মুন্সীগঞ্জে ইলিশের আহরণ কমে গেছে।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
২৩ গরুসহ পদ্মা নদীতে ভেসে যাওয়া ব্যাপারী এখনও উদ্ধার হয়নি
পদ্মা ও তিস্তা ব্যারেজ নিয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন মাহদী আমিন 
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী